WhatsApp রিমাইন্ডার কীভাবে কাজ করে
WhatsApp-এ Shathi-কে কাজ আর সময় লিখে পাঠান। Shathi সময়টা লিখে নিশ্চিত করে, তারপর সময় হলে মনে করিয়ে দেয়। নিচের যেকোনো ভাষায় লিখতে পারেন।
- আপনি লেখেন কাজ আর সময়, এক বার্তায়।
- Shathi নিশ্চিত করে সময়টা লিখে জানায়। অস্পষ্ট হলে আগে জিজ্ঞেস করে।
- সময় হলে মনে করায় WhatsApp বার্তায়, সঙ্গে “হয়ে গেছে” ও “৩০ মিনিট পরে” বোতাম।
কী লিখবেন
হুবহু এভাবেই লিখতে হবে না। একই অর্থের সাধারণ কথা বোঝে। উদাহরণগুলো পৌঁছানোর নিশ্চয়তা নয়।
রিমাইন্ডার রাখা
তারিখ দিলে কিন্তু সময় না দিলে সকাল ৯টা ধরা হয়।বাংলা কাল সকাল ১০টায় মাকে ফোন
Banglish kal shokal 10tay make phone
English Tomorrow at 10am call Ma
সময় বদল
কোন রিমাইন্ডার, বোঝা না গেলে Shathi জিজ্ঞেস করে।বাংলা আসলে ১১টায়
Banglish ashole 11tay
English Actually 11
স্নুজ
রিমাইন্ডারের “৩০ মিনিট পরে” বোতাম চাপলে ৩০ মিনিট পরে। নিজের সময় দিতে লিখুন।বাংলা ১০ মিনিট পরে
Banglish 10 minute pore
English Snooze 10 minutes
হয়ে গেছে
অথবা রিমাইন্ডারের “হয়ে গেছে” বোতাম।বাংলা হয়ে গেছে
Banglish hoye geche
English Done
বাতিল
বাংলা বাতিল করো
Banglish batil koro
English cancel
তালিকা দেখা
বাংলা আমার রিমাইন্ডার
Banglish amar reminder
English list
প্রতি দিন বা সপ্তাহে
· শুধু Pro প্রতিদিন বা প্রতি সপ্তাহে। একটি বারে স্নুজ করলে পুরো সিরিজ বদলায় না।বাংলা প্রতি শুক্রবার সকাল ১১টায় মাকে ফোন
Banglish উদাহরণ যোগ হয়নি
English Every Friday at 11am call Ma
ছোট কিওয়ার্ড
এগুলো নির্দিষ্ট শব্দ। বাংলা বা ইংরেজি, যেকোনোটা লিখুন।
- বার্তা থামানো
বন্ধstopসময়সূচি থেকে যায়।- আবার চালু
শুরুstart- শিরোনাম বদল
change title to buy milk- সময় বদল (ইংরেজি)
make it 5pm- Pro নেওয়া
proখরচ ও bKash-এর ধাপ- পেমেন্ট যাচাই
PAY <Pricing পাতার কোড>শুধু Send Money: পেমেন্টের তথ্য দিয়ে আগে থেকে লেখা WhatsApp বার্তা পাঠান। অনলাইন চেকআউটে এই ধাপ লাগে না। পেমেন্টের তথ্য দিন- ডাটা মোছা
ডাটা মুছে দাওdelete my dataএরপর ১০ মিনিটের মধ্যে নিজের নিশ্চিতকরণ বোতাম চাপতে হয়। ডাটা মোছার পুরো নিয়ম
সময় নিয়ে তিনটি নিয়ম
সময় না দিলে সকাল ৯টা
“শুক্রবার গ্যাসের বিল” লিখলে শুক্রবার সকাল ৯:০০-তে মনে করায়। সময় ধরা হয় Asia/Dhaka অনুযায়ী।
অস্পষ্ট হলে বোতাম
সকাল না সন্ধ্যা বোঝা না গেলে Shathi অনুমান না করে বোতাম দিয়ে জিজ্ঞেস করে। সন্ধ্যায় “রাত ১২টায়” বললে আজ রাতের ১২টা।
ঠিক সেকেন্ডের নিশ্চয়তা নেই
নেটওয়ার্ক, WhatsApp-এ পৌঁছানো বা বার্তার সীমায় দেরি হতে পারে, বা না-ও আসতে পারে। খুব জরুরি কাজে ফোনের অ্যালার্মও রাখুন।
